Jashore , Wednesday, 21 October 2026
সর্বশেষ:

যশোরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

স্বাধীন কন্ঠ ডেস্ক
জমি দখল, প্রাণনাশের হুমকি ও দীর্ঘদিনের হয়রানির অভিযোগ তুলে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন যশোরের নোয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা নাজমুন নাহার মুক্তি। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরের হল রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি স্থানীয় যুবলীগ নেতা হাদিউজ্জামান চিমা ও তার চক্রের হাত থেকে মুক্তি ও নিরাপত্তার দাবি জানান।

লিখিত বক্তব্যে নাজমুন নাহার মুক্তি জানান, ৪ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তার পৈতৃক জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে বসবাস করে আসছিলেন যুবলীগ নেতা হাদিউজ্জামান চিমা ও তার পরিবারের সদস্যরা। বিগত সময়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রভাবশালীভাবে সম্পৃক্ত থাকায় প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, দখল চলাকালীন সময়ে চিমা ও তার সহযোগীরা একাধিকবার তার বাড়িতে হামলা ও বোমা নিক্ষেপ করেছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলে তা বর্তমানে বিচারাধীন। জমিটি হাউজিং এস্টেটের অন্তর্ভুক্ত হওয়ায় কর্তৃপক্ষের হস্তক্ষেপে গত ১০ মে অভিযান চালিয়ে জমিটি দখলমুক্ত করা হয়।

নাজমুন নাহার বলেন, জমি দখলমুক্ত হওয়ার পর থেকেই অভিযুক্তরা আমার সন্তানদের ওপর হুমকি দিচ্ছে। আমার বড় সন্তানকে অকথ্য ভাষায় গালিগালাজসহ রাস্তাঘাটে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এমনকি ওই জমি বর্তমানেও চিমা চক্র ঘিরে রেখেছে।

তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে জানান, তার স্বামীও ইতিপূর্বে সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। বর্তমানে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।

মুক্তি অভিযোগ করেন যে, অভিযুক্তদের বিরুদ্ধে ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। তারা এখন জাল দলিল তৈরি করে উল্টো হয়রানিমূলক মামলার ভয় দেখাচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে নাজমুন নাহার মুক্তির বাবা তোফায়েল আহমেদ, প্রতিবেশী সিরাজ খাঁ ও আব্দুল্লাহ আল আজাদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:44 pm, Wednesday, 13 May 2026
68 Time View