Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

বিএসএফের গুলিতে আহত যুবক যশোর হাসপাতালে ভর্তি

স্বাধীন কন্ঠ ডেস্ক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বৈষ্ণব বিহারী মন্ডল (৩৫) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহত বৈষ্ণব বিহারী মন্ডল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ থাকায় বাধ্য হয়ে চিকিৎসার উদ্দেশ্যে প্রায় ২৩ দিন আগে অবৈধ পথে ভারতে যান বৈষ্ণব বিহারী। সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।

অভিযোগ উঠেছে, সীমান্ত অতিক্রমের সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়ে। এতে তিনি বিএসএফের গুলিতে বিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তার সাথে থাকা ব্যক্তিরা জীবন ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন।

রাতেই তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার শরীরে গুলির আঘাত রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এদিকে, সীমান্ত এলাকায় বিএসএফের এই গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিজিবি বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:31 pm, Wednesday, 13 May 2026
85 Time View