Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

যশোরে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেফতারের দাবি

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও মিথ্যা প্রচারণা চালানো চক্রকে দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছে জেলার সাংবাদিক সংগঠনগুলো।

রোববার পুলিশ সুপার বরাবর দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানান প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, যশোরের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, অর্ধশতাব্দীর ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোর জেলার পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান। জেলার উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা, সংকট ও জনদুর্ভোগ নিয়ে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। কিন্তু সম্প্রতি একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ও পেজ খুলে পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ ভিডিও প্রচার করছে।

এতে আরও বলা হয়, ‘যশোরের মিডিয়া কোরপশন’ নামে একটি ফেসবুক পেজ খুলে প্রথম সারির কয়েকজন সাংবাদিকের নাম ও ছবি ব্যবহার করে মানহানিকর ভিডিও প্রকাশ করা হয়েছে। এমনকি যশোরের একজন প্রতিমন্ত্রীর নাম ও ছবিও অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

সাংবাদিক নেতারা মনে করেন, একটি চিহ্নিত ব্ল্যাকমেইলার চক্র উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিকদের চরিত্রহননের চেষ্টা করছে। স্মারকলিপিতে দাবি করা হয়, এসব চক্রের সঙ্গে সাংবাদিক নামধারী টাউট-চাঁদাবাজ এবং পুলিশের কতিপয় সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগও বিভিন্নভাবে শোনা যাচ্ছে।

সাংবাদিক সংগঠনগুলোর নেতারা বলেন, সাংবাদিকতার পেশাগত মর্যাদা ও দায়িত্বশীল সংবাদ পরিবেশ রক্ষায় অপপ্রচারকারীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। তারা ফেক আইডি ও পেজ খুলে অপপ্রচার চালানো ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি গোপী নাথ দাস ও সাধারণ সম্পাদক এম আর খান মিলন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:11 pm, Sunday, 17 May 2026
79 Time View