Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

নওয়াপাড়ার ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের ব্যবসায়ী ও ‘জয়েন্ট ট্রেডিং’-এর মালিক আনিছুর রহমান হত্যা মামলার প্রধান আসামি শাহ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ মে) গভীর রাতে যশোর শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম।

গ্রেফতারকৃত শাহ মাহমুদ নওয়াপাড়া পীরবাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে। বিষয়টি জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সোমবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। ব্যবসায়িক দ্বন্দ্বসহ আরও কয়েকটি বিষয়কে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান তিনি।

পুলিশ সূত্র জানায়, নিহত আনিছুর রহমানের নওয়াপাড়া বাজারে ‘আনিস প্লাজা’ নামে একটি বহুতল মার্কেট ও বসতবাড়ি রয়েছে। ওই মার্কেটের একটি বাসা ভাড়া নিতে আগ্রহী ছিলেন শাহ মাহমুদ। কিন্তু আনিছুর রহমান তাকে বাসা ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

গত ৬ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আনিছুর রহমানকে তার বাড়ির সামনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওই রাতেই তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকেই প্রধান আসামি শাহ মাহমুদ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। এ হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে নওয়াপাড়া বন্দরের ব্যবসায়ীরা আন্দোলন শুরু করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশের একাধিক টিম অভিযান চালায়।

পুলিশ সূত্রেজোনা গেছে , শাহ মাহমুদ ভারতে পালানোর পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম আরও জানান, গ্রেফতারকৃত আসামির কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:23 pm, Monday, 18 May 2026
78 Time View