যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
স্বাধীন কন্ঠ ডেস্ক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের মাদকবিরোধী অভিযানে ৩২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ ফিরোজ আহম্মেদ পলাশ (৫১)। তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি দক্ষিণপাড়া এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন চুড়ামনকাটি ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় পলাশের নিজ বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার হেফাজত থেকে ৩২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
























