Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

নড়াইলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও মেলার উদ্বোধন

নড়াইল প্রতিনিধি
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে নড়াইলে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন জেলা প্রশাসক আব্দুল সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার নুরই আলম সিদ্দিকী, স্থানীয় সরকারের উপ-পরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসনে আরা তন্নীসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীসমাজের প্রতিনিধিরা র‌্যালিতে অংশ নেন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের উপস্থিতিতে র‌্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নাগরিকরা ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা ও পরামর্শ সরাসরি গ্রহণ করতে পারবেন।

ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী এ মেলা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:14 pm, Tuesday, 19 May 2026
86 Time View