সর্বশেষ:
অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক
মেয়র নির্বাচন প্রসঙ্গে যা বললেন ইশরাক
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ
যশোর সীমান্তে চোরাচালানি মালামাল আটক
যশোর রামকৃষ্ণ আশ্রমে কুমারী ও সন্ধিপূজা অনুষ্ঠিত
যশোর পৌরসভার উদ্যোগে পৌর পুকুরে মাছের পোনা অবমুক্ত
যশোরে ৮৮ বোতল বিদেশি মদসহ আটক ১
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৮৮ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার সকাল ৭টার দিকে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তির নাম ওমর শরীফ রাজা (৪৫)। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থানপাড়া এলাকায় বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আসামির নিজ শয়নকক্ষ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৮৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
























