Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

বেনাপোলে ১৪০ পিস ইয়াবাসহ আটক ১

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরের বেনাপোলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (২৪ মে) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই বাবলা দাসের নেতৃত্বে একটি চৌকস দল বেনাপোল পোর্ট থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর কলেজগামী সড়কে অভিযান চালায়। এসময় মেসার্স জামান টিম্বার মার্টের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ তোতা মিয়া (৫৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক তোতা মিয়া বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় এলাকার মৃত অহেত আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ১৪০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:54 pm, Monday, 25 May 2026
70 Time View