Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

শংকরপুরে অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরের শংকরপুর এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি অনিক হাসান অনি ও তার সহযোগী তানভীর আহমেদকে অস্ত্র, গুলি ও চাকুসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধ্যার পর শংকরপুর বাবলাতলা এলাকার একটি মাছের ঘেরের টংঘরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক অনিক হাসান অনি শংকরপুর এলাকার আলতাফ হোসেন আলতুর ছেলে এবং তানভীর আহমেদ চাঁচড়া রায়পাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে।

বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে এসআই কামরুজ্জামান, এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাসসহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের সময় অনিক হাসান অনিকে আটক করে তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া তানভীর আহমেদের প্যান্টের পকেট থেকে একটি চাকু উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অনিক হাসান অনি শংকরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ মোট ১৭টি মামলা রয়েছে। এছাড়া সাতটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। অপরদিকে তানভীর আহমেদের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আটক দু’জনকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।#

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:34 pm, Tuesday, 26 May 2026
65 Time View