Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের বাঘারপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাবিব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ঘোপ ছাতিয়ানতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাবিব নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাবরা গ্রামের ইমরান শেখের ছেলে। সে বর্তমানে তার নানাবাড়ি বাঘারপাড়ার ঘোপ ছাতিয়ানতলা এলাকায় অবস্থান করছিল।

পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির বারান্দায় খেলার সময় একটি টেবিল ফ্যানের সঙ্গে সংযুক্ত মাল্টিপ্লাগে হাত দিলে শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে স্বজনরা তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:56 pm, Thursday, 4 June 2026
48 Time View