Jashore , Wednesday, 21 October 2026
সর্বশেষ:

বেনাপোলে ব্যবসায়ীর বাসায় গুলির অভিযোগে সংবাদ সম্মেলন

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা এলাকায় ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর ভাড়া বাসায় সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পরিবারসহ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

রোববার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন বড়আঁচড়া এলাকার মৃত হায়দার আলীর ছেলে ব্যবসায়ী সোহাগ হোসেন।

লিখিত বক্তব্যে সোহাগ হোসেন বলেন, গত শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ১০টার দিকে তিনি অফিস থেকে ফিরে পরিবারের সদস্যদের নিয়ে বাসায় অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল তাঁর বাসার সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিতে থাকে। একপর্যায়ে হামলাকারীরা তাঁর ঘর লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

তিনি অভিযোগ করেন, সন্ত্রাসীদের ছোড়া একটি গুলি জানালার কাচ ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দেয়ালে আঘাত হানে। তবে সৌভাগ্যক্রমে ওই সময় পরিবারের কোনো সদস্য হতাহত হননি।

সংবাদ সম্মেলনে সোহাগ হোসেন দাবি করেন, পূর্বের একটি ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাঁকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

তিনি প্রশাসন ও সরকারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী বলেন, ঘটনার রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:05 pm, Sunday, 7 June 2026
71 Time View