গৃহবধূকে গায়ে কেরোসিন ঢেলে আগুন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মনোয়ার হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:- লক্ষ্মীপুরে এক গৃহবধূকে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে, চরমনসা গ্রামে গৃহবধূর স্বামীর বাড়ির পাশের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

আগুনে আহত গৃহবধূ রাশেদা বেগম (৩৫) চরমনসা গ্রামের জাহের মিয়ার স্ত্রী। এ ঘটনায় স্বামী জাহের মিয়া তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন জানান, আগুনে গৃহবধূ রাশেদার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।

তার অবস্থা আশংকাজনক।এদিকে সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।