Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

অভয়নগরে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

স্বাধীন কন্ঠ ডেস্ক
মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন করে তুলতে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় যশোরের উদ্যোগে মহাকাল বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং মহাকাল পাইলট স্কুল অ্যান্ড কলেজে পৃথকভাবে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ এবং দেশের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে। তাই শিক্ষার্থীদের এখন থেকেই মাদক সম্পর্কে সচেতন থাকতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা দপ্তরের উপপরিচালক পারভীন আখতার। তিনি মাদকের ক্ষতিকর প্রভাব, এর সামাজিক ও স্বাস্থ্যগত পরিণতি এবং মাদক থেকে দূরে থাকার বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

মহাকাল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাজু আহমেদ। অপরদিকে মহাকাল পাইলট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. রেজাউল হোসেন।

সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা সময়ের দাবি। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে হবে, যাতে তারা মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে।

আলোচনা সভায় শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী স্লোগান সম্বলিত খাতা ও কলম বিতরণ করা হয়। এছাড়া মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়। শপথে শিক্ষার্থীরা নিজেদের মাদক থেকে দূরে রাখার পাশাপাশি পরিবার, বন্ধু ও সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার অঙ্গীকার করে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:19 pm, Thursday, 11 June 2026
69 Time View