Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

ডিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মো. রাহাত হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। সোমবার (১৫ জুন) রাত পৌনে ১১টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক রাহাত হোসেন যশোর শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি জাকির হোসেন ও চম্পা বেগমের ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) মো. সামিউল ইসলামের নেতৃত্বে একটি টিম কোতয়ালী থানার শংকরপুর মোড়ে আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র উদ্ধারে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শংকরপুর যশোর কলেজ রোডের হোসেন মোল্লার বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর এক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছে।

খবর পেয়ে রাত ১০টা ৫৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ডিবি সদস্যরা তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে একটি দেশীয় বিশেষ কায়দায় তৈরি চাইনিজ কুড়াল, তিনটি বার্মিজ চাকু, একটি হাসুয়া এবং চাইনিজ কুড়াল তৈরিতে ব্যবহৃত চারটি ধারালো লোহার পাত উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, আটক রাহাত দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র প্রদর্শন করে যশোর শহর ও আশপাশের এলাকায় ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বে অস্ত্র ও ছিনতাইসহ চারটি মামলা রয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে ডিবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:11 pm, Tuesday, 16 June 2026
74 Time View