Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

আবারও পিছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

স্বাধীন কন্ঠ ডেস্ক

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। ঢাকার একটি আদালত আগামী ২২ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন নির্ধারণ করেছেন। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১২৭ বার পিছিয়েছে।

বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলায় অভিযুক্ত আটজন হলেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাসার দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের পরিচিত তানভীর রহমান খান।

আসামিদের মধ্যে তানভীর রহমান খান বর্তমানে জামিনে রয়েছেন। পলাশ রুদ্র পাল জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন। বাকি আসামিরা কারাগারে আছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে নৃশংসভাবে হত্যা করা হয়। বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের ১৪ বছর পার হলেও এখনো মামলার তদন্ত শেষ হয়নি এবং আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি।

মামলাটির দীর্ঘসূত্রতা নিয়ে বিভিন্ন সময়ে সাংবাদিক সংগঠন, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত শেষ করে বিচার কার্যক্রম শুরুর দাবি জানিয়ে আসছেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:19 pm, Thursday, 18 June 2026
50 Time View