Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বাধীন কন্ঠ ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তিনি ফিরতে পারবেন না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, আইনগত অবশ্যই কোনো বাধা নেই। তিনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন। আমাদের যে সাধারণ আইনি প্রক্রিয়া, তিনি সেটিই অনুসরণ করবেন।

অনুষ্ঠানে বিরোধী দলের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রসঙ্গেও কথা বলেন এই সংসদ সদস্য। তিনি বলেন, বিরোধী দলে যারা থাকে, তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি পৃথিবীর বিভিন্ন দেশে আছে। সেই জায়গা থেকে যদি এটি গঠন করা হয়, তবে অবশ্যই আমরা সবাই এটাকে স্বাগত জানাই।

ব্যারিস্টার রুমিন ফারহানা আরো যোগ করেন, তারা (বিরোধী দল) যদি সঠিকভাবে মন্ত্রণালয়ভিত্তিক তাদের পরিকল্পনা তুলে ধরে এবং বর্তমান মন্ত্রণালয়ের কোথায় কী ভুলভ্রান্তি হচ্ছে, সে ব্যাপারে পজিটিভ কোনো ফিডব্যাক দেয় যে কী করলে ভালো হয়; আমার মনে হয় সেটা অবশ্যই ইতিবাচক ও গ্রহণযোগ্য হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:52 pm, Monday, 6 July 2026
69 Time View