Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বাধীন কন্ঠ ডেস্ক
সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের রাজনৈতিক সেকশনের পরিচালক ঝ্যাং জিং এবং পলিটিক্যাল অ্যাটাশে মি. রু কি উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সম্পর্ক নিয়ে উভয় পক্ষ আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে। একই সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরো বেগবান করতে একযোগে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

বৈঠকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবকাটামো ও উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে বিশেষ করে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর (সিএমবিসি) এবং বাংলাদেশে চীনের নতুন বিনিয়োগ ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প নিয়ে উভয় পক্ষ কথা বলেন।

আলাপচারিতার একপর্যায়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি রোহিঙ্গা সংকটের দ্রুত টেকসই সমাধান এবং বাস্তুচ্যুত এই বিশাল জনগোষ্ঠীর নিজ দেশ মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে চীন সরকারের জোরালো ও সক্রিয় সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:02 pm, Tuesday, 7 July 2026
70 Time View