Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বাধীন কন্ঠ ডেস্ক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করা হয়। বৈঠকে দুই দেশের বিদ্যমান প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা আরও জোরদার করা, প্রতিরক্ষা খাতে পারস্পরিক অংশীদারত্ব বৃদ্ধি এবং কৌশলগত সম্পর্ককে আরও কার্যকর করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

বৈঠকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য চীনে উচ্চতর প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তরের (টেকনোলজি ট্রান্সফার) মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের সক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রথাগত সামরিক সহযোগিতার বাইরে সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় সাইবার নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়েও দুই পক্ষ আলোচনা করেন।

প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও প্রতিরক্ষা খাতে চীনের ধারাবাহিক ও জোরালো সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। অন্যদিকে, চীনের রাষ্ট্রদূত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে (ফোর্সেস গোল) গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্ব অব্যাহত রাখার দৃঢ় আগ্রহ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:29 pm, Thursday, 9 July 2026
61 Time View