Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

চৌগাছায় ড্রাগন বাগান থেকে গাঁজার গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় ড্রাগন ক্ষেতের ভেতর চাষ করা একটি বড় গাঁজার গাছসহ নান্নু মিয়া (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে চৌগাছা থানার বিশেষ অভিযানে উপজেলার গুয়াতলী (কারিগরপাড়া) গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) জি.এম ইমরান হোসেন রাজুর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গুয়াতলী গ্রামে অভিযান চালায়। রাতে গুয়াতলী কারিগরপাড়ার বাসিন্দা নান্নু মিয়ার ভোগদখলীয় নিজের আবাদী ড্রাগন বাগানে তল্লাশি চালানো হয়। এ সময় ওই ড্রাগন ক্ষেতের পূর্ব পাশ থেকে চাষাবাদকৃত ১টি সতেজ কাঁচা গাঁজার গাছ উদ্ধার করা হয়, যার ওজন ২ কেজি ৬০০ গ্রাম। একই সঙ্গে গাঁজা চাষের অপরাধে নান্নু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত নান্নু মিয়া (৫০) গুয়াতলী (কারিগরপাড়া) গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে।

চৌগাছা থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার গাছসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:33 pm, Wednesday, 15 July 2026
80 Time View