Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

যশোরে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
যশোরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ অভিযানে অবৈধ অনলাইন জুয়ার এজেন্টসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার (১৫ জুলাই) রাত পৌনে ১২টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানাধীন আরবপুর ইউনিয়নের ধর্মতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশ থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, যশোরের শার্শা উপজেলার গোকর্ণ গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে মো. ইমদাদুল হক ওরফে জিসান (২৪) এবং ট্যাংরালী গ্রামের মো. শরিফুলের ছেলে মো. তৌহিদুজ্জামান ওরফে রাসেল (২৪)। বৃহস্পতিবার (১৬ জুলাই) আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোরের এসআই মো. জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি চৌকস টিম ধর্মতলা এলাকায় অভিযান চালায়। সেখানে কতিপয় ব্যক্তি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন অবৈধ বেটিং ও জুয়ার সাইট (যেমন- coin30.live, MAN99, bet365, BB44.COM, bdworld.Live, BDBet.me, MCW Casino, Gold1x, 1xbet প্রভৃতি) ব্যবহার করে অবৈধ অর্থনৈতিক লেনদেন ও ই-ট্রানজেকশনের মাধ্যমে জুয়া পরিচালনা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে জিসান ও রাসেলকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩টি টাচ মোবাইল ফোন এবং ১টি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার ব্যবসা পরিচালনা করার কথা স্বীকার করেছেন। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোনে জুয়া পরিচালনার তথ্য-প্রমাণ ও ই-ট্রানজেকশনের রেকর্ড পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:25 pm, Thursday, 16 July 2026
76 Time View