Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নওয়াপাড়ার সরদার মিল সংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিট থেকে ২টার মধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে ভৈরব নদে গোসল করতে নামেন বর্ণা। একপর্যায়ে তিনি নদীতে ঝাঁপ দিলে পানির তীব্র স্রোতে তলিয়ে যান এবং মুহূর্তের মধ্যে নিখোঁজ হন।

ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে উদ্ধার কাজে গতি আনতে খুলনা থেকে আসা একটি বিশেষ ডুবুরি দলও এই কার্যক্রমে যোগ দেয়।

নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ বাহিনী সন্ধ্যা পর্যন্ত নদে তল্লাশি চালালেও শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ গৃহবধূর কোনো সন্ধান মেলেনি। এদিকে খবর পেয়ে নওয়াপাড়া নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উদ্ধার কাজের সার্বিক সমন্বয় করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে ভৈরব নদে পানির স্রোত ও গভীরতা অনেক বেড়ে গেছে। ফলে নদীতে গোসলের সময় অসাবধানতায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এই মৌসুমে নদীতে নামার সময় সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:57 pm, Friday, 17 July 2026
58 Time View