Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

ডিবি যশোরের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ শরিফুল ইসলাম (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ডিবির এসআই (নিঃ) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টিম কোতোয়ালি মডেল থানাধীন ১৩ নম্বর কচুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রফিকুলের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে শরিফুল ইসলামকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত শরিফুল ইসলাম কোতোয়ালি মডেল থানার মো. মতিয়ার মোল্লা ও মোছাঃ রহিমা বেগমের ছেলে।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:29 pm, Saturday, 18 July 2026
71 Time View