Jashore , Monday, 27 July 2026
সর্বশেষ:
আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কেশবপুরে সড়কে গতিরোধকের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপন কর্মসূচি ও ফলজ চারা বিতরণ চৌগাছায় ইয়াবাসহ যুবক আটক চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক ১ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে যশোরে জেলা জাপা’র আলোচনা ও দোয়া মাহফিল নদী দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা গোপালগঞ্জে শিক্ষানবিশ আইনজীবীকে মারধরের প্রতিবাদে যশোরে মানববন্ধন যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

গোপালগঞ্জে শিক্ষানবিশ আইনজীবীকে মারধরের প্রতিবাদে যশোরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে বিচারক কর্তৃক এক নারী শিক্ষানবিশ আইনজীবীকে শারীরিকভাবে জখম ও লাঞ্ছিত করার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা জাজ আদালত প্রাঙ্গণে যশোর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা গোপালগঞ্জের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচারকের এমন আচরণ ন্যায়বিচার ও পেশাগত মর্যাদার পরিপন্থী। বক্তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ী বিচারকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আইনজীবীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচারালয়ে সম্মানজনক পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম পান্নু, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মৌলুহদা পারভীন, সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু, অ্যাডভোকেট শামসুন নাহার কণা ও অ্যাডভোকেট ইমরান হোসেনসহ জেলা আইনজীবী সমিতির বিপুলসংখ্যক সদস্য।

About Author Information

Shadhin Abdullah

জনপ্রিয়

আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর

গোপালগঞ্জে শিক্ষানবিশ আইনজীবীকে মারধরের প্রতিবাদে যশোরে মানববন্ধন

Update Time : 07:55 pm, Sunday, 26 July 2026