নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় পুলিশের চলমান বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল রানা (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত জুয়েল রানা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ভাটপাড়া (মাঝেরপাড়া) গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৬ জুলাই) রাতে চৌগাছা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চৌগাছাধীন পুড়াপাড়া বাজারস্থ মেসার্স সোবহান ট্রেডার্সের সামনে পুড়াপাড়া থেকে চৌগাছাগামী পাকা রাস্তার ওপর থেকে জুয়েল রানাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার (২৭ জুলাই) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Reporter Name 


















