Jashore , Monday, 27 July 2026
সর্বশেষ:
আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কেশবপুরে সড়কে গতিরোধকের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপন কর্মসূচি ও ফলজ চারা বিতরণ চৌগাছায় ইয়াবাসহ যুবক আটক চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক ১ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে যশোরে জেলা জাপা’র আলোচনা ও দোয়া মাহফিল নদী দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা গোপালগঞ্জে শিক্ষানবিশ আইনজীবীকে মারধরের প্রতিবাদে যশোরে মানববন্ধন যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর

স্বাধীন কন্ঠ ডেস্ক
দুর্ঘটনাজনিত কারণে সৃষ্ট গ্যাস সংকট সামলে উঠতে জোর তৎপরতা চলছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে বহুজাতিক প্রতিষ্ঠান ‘এক্সিলারেট এনার্জি’ এলএনজি সরবরাহ ৫০ শতাংশ এবং তার পরবর্তী সপ্তাহে শতভাগ পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (২৭ জুলাই) বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যেহেতু বিগত সময়ে দেওয়া কয়েকটি দিন-তারিখ রক্ষা করা সম্ভব হয়নি, তাই আমরা প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যের ভিত্তিতেই আশাবাদ ব্যক্ত করছি; নির্দিষ্ট করে কোনো তারিখ ঘোষণা করছি না। একটি বড় ইঞ্জিনের ত্রুটি সারানোর মতো এখানেও কাজ শুরু করার পর নতুন নতুন কারিগরি জটিলতা সামনে এসেছে। ফলে কাজ শেষ হতে কিছুটা বেশি সময় লাগছে।

গ্যাস সংকটে শিল্পকারখানা বন্ধ হওয়া এবং রফতানি ও কর্মসংস্থানের ঝুঁকির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি আরও বলেন, এ ধরনের বড় দুর্ঘটনা ও কারিগরি সংকট মোকাবিলার অভিজ্ঞতা অতীতে আমাদের বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ছিল না। এটি একটি নতুন অভিজ্ঞতা, যা থেকে ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার শিক্ষা মিলছে।

সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনগণের সাময়িক কষ্ট হচ্ছে। আমরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই জনগণের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করতে আমাদের কোনো দ্বিধা নেই। সরকারি প্রতিষ্ঠান বলেই আমরা দায় এড়িয়ে যাবো এমনটি ভাবার সুযোগ নেই। জনগণের প্রত্যাশার প্রতি শ্রদ্ধা রেখেই সরকার দ্রুত সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

About Author Information

Shadhin Abdullah

জনপ্রিয়

আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর

আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর

Update Time : 43 Minutes Ago