Jashore , Wednesday, 29 July 2026
সর্বশেষ:
হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ যশোরে হোটেল শ্রমিকদের মানববন্ধন কূটনীতি কোনো ‘জিরো সাম গেম’ নয়: পররাষ্ট্রমন্ত্রী গঙ্গাচুক্তি ও তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী ঢাকা-নয়াদিল্লি: ভারতীয় হাইকমিশনার অতিরিক্ত সচিবের অপসারণ ও শিক্ষকদের প্রার্থিতাসহ ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শ্রীমঙ্গলে বাধা পেরিয়ে বাহুবলে আবার আটক এনসিপির বহর এমপির বাড়িতে হামলা-ভাঙচুর: পরদিন এলাকা নিস্তব্ধ, পুলিশি টহল ও সমঝোতা বৈঠক যশোরে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য‘আসিফ সুইটস’কে জরিমানা যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪ যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চায়না দুয়ারি জাল জব্দ

গঙ্গাচুক্তি ও তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী ঢাকা-নয়াদিল্লি: ভারতীয় হাইকমিশনার

স্বাধীন কন্ঠ ডেস্ক

দায়িত্ব গ্রহণের এক মাসের মাথায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে প্রথম সৌজন্য বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। অত্যন্ত ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের অমীমাংসিত দ্বিপাক্ষিক বিষয়, বিশেষ করে বহুল আলোচিত গঙ্গাচুক্তি নবায়ন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বুধবার (২৯ জুলাই) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় হাইকমিশনার।

আসন্ন গঙ্গাচুক্তি নবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ বিষয়টি নিয়ে নিয়মিত কাজ করছে। আশা করি তাদের মধ্যে আলোচনা আরও গতি পাবে। দুই দেশের মানুষের পারস্পরিক সুবিধার্থে সমাধান করা সম্ভব নয় এমন কোনো সমস্যা নেই। দিন শেষে দুই দেশের গণতন্ত্র ও জনগণের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারপ্রধানকে ভারতে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি মনে করি সফরটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের তালিকায় রয়েছে। আশা করছি খুব শিগগিরই এটি বাস্তবায়িত হবে। ওয়ার্কিং গ্রুপ তাদের কাজ শেষ করলে এবং যৌথ কাগজপত্র তৈরি হলে ইতিবাচক ফল আসবে।

কূটনৈতিক সূত্র জানায়, আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যেই আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। আশা করা হচ্ছে, এই সম্মেলনের পথ ধরেই দুই দেশের সম্পর্ক এক নতুন মাত্রা পাবে।

About Author Information

Shadhin Abdullah

জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

গঙ্গাচুক্তি ও তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী ঢাকা-নয়াদিল্লি: ভারতীয় হাইকমিশনার

Update Time : 2 Hours Ago