Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

স্বাধীন কন্ঠ ডেস্ক
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে জুলাই বিপ্লবের শহীদদের ভারত অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে তাকে রাজনীতি ও বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর আঘাত এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি চরম অপমান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এর আগে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

রিজভী আরও বলেন, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিনে দিল্লির সহায়তায় তাকে বক্তব্যের সুযোগ দেওয়ার পেছনে ভারতীয় নীতিনির্ধারকদের সরাসরি পরিকল্পনা ও ইন্ধন রয়েছে। দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও এবং বাংলাদেশ থেকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো সত্ত্বেও পলাতক আসামিকে ফিরিয়ে না দিয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হতে দেওয়া সম্পূর্ণ অনভিপ্রেত ও ষড়যৌত্রমূলক।

দেশে সাম্প্রতিক গ্যাস সংকট, হাম ও ডেঙ্গুসহ নানা সামাজিক সমস্যা প্রসঙ্গে জানতে চাইলে রিজভী জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিদ্যমান এসব সংকট মোকাবিলায় সরকার দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও দুই কোটি শিশুকে হামের টিকা প্রদানসহ নানা কার্যকরী উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:06 pm, Thursday, 6 August 2026
55 Time View