নিজস্ব প্রতিবেদক
যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল অভিযান চালিয়ে ১০৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ দুইজনকে আটক করেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ২টা ৫৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিঃ) মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি টিম কোতোয়ালী মডেল থানাধীন লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর গ্রামে অভিযান পরিচালনা করে। গ্রামের ওলিয়ার মোল্যার দুইচালা টিনের ঘরের সামনের ফাঁকা জায়গা থেকে মো. ফুল মিয়া (৪৬) ও মো. ফিরোজ হোসেনকে (৫০) আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের নিকট থেকে যথাক্রমে ৮০ পিস ও ২৫ পিসসহ মোট ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত আসামিরা হলেন, কোতোয়ালী মডেল থানার এনায়েতপুর গ্রামের ফুল মিয়া (৪৬) ও ফিরোজ হোসেন (৫০)।
উদ্ধারকৃত মাদকের ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের শেষে শুক্রবার (৭ আগস্ট) আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।

Reporter Name 





















