Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

মণিরামপুরে ১০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মোছাঃ পপি (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটে যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের মাহামুদকাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পপি মণিরামপুরের মাহামুদকাটি গ্রামের মৃত জহিরুল ইসলাম ও সেলিনা বেগমের মেয়ে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই (নিঃ) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি চৌকস টিম মাহামুদকাটি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় পপির বসতঘর থেকে তার নিজ হেফাজতে থাকা ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করা হয়।

ডিবি সূত্রে আরও জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার (৮ আগস্ট) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:30 pm, Saturday, 8 August 2026
45 Time View