Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

বেনাপোলে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোল সীমান্তে পোর্ট থানা পুলিশের এক বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড তাজা গুলিসহ মো. মফিজুর রহমান (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মফিজুরের বিরুদ্ধে পূর্বের চারটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে বেনাপোল-যশোর মহাসড়কের দিঘীরপাড় এলাকায় ‘মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশন’-এর বিপরীতে অবস্থিত একটি হার্ডওয়্যার দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, যশোরের পুলিশ সুপারের নির্দেশে এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আশরাফ হোসেনের দিকনির্দেশনায় এএসআই সুজাউদ্দৌলাহর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান চালায়। অভিযানকালে সন্দেহভাজন মফিজুর রহমানের দেহ তল্লাশি করে তার হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।

আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:00 pm, Monday, 10 August 2026
64 Time View