Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

শার্শায় ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল জাতীয় সিরাপসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ৮০ বোতল কোডিন ফসফেটযুক্ত ভারতীয় ফেনসিডিল বিকল্প মাদকসহ মো. রেজাউল হক (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শার্শা থানার ডিহি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাশিপুর উত্তরপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। আটক রেজাউল হক ওই গ্রামের মৃত আবুল হোসেন ও মৃত রিজিয়া বেগমের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি চৌকস দল কাশিপুর উত্তরপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় রেজাউল হকের বাড়ি ঘেরাও করে তাকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮০ বোতল কোডিন ফসফেটযুক্ত ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকসহ আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে বুধবার (১২ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়। সীমান্ত এলাকা দিয়ে মাদক চোরাচালান রোধে ডিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:06 pm, Wednesday, 12 August 2026
65 Time View