Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

শার্শায় ১০ পিস ইয়াবাসহ ‘শুটার হাসান’ আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ হাসান ওরফে ‘শুটার হাসান’ (২৯) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বহিলাপোতা এলাকার আবুল কালাম লতিফের মুদি দোকানের সামনের সড়ক থেকে তাঁকে আটক করে শার্শা থানা পুলিশ।

আটক হাসান বহিলাপোতা দক্ষিণপাড়া এলাকার বাবলু মিয়ার ছেলে। এলাকায় তিনি ‘শুটার হাসান’ ও ‘চুয়া’ নামে পরিচিত। আটককালে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেরও দুটি মাদক ও একটি চুরির মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নতুন করে আরও একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:19 pm, Thursday, 20 August 2026
61 Time View