Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
যশোর কেন্দ্রীয় কারাগারে বাবলু শেখ ওরফে বাবুল (৭০) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত বাবলু শেখ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কারাগারে থাকা অবস্থায় বাবলু শেখ হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাঁকে কড়া নিরাপত্তায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফজলুল হক খালিদ জানান, কারাগারের অভ্যন্তরেই বাবলু শেখের পর পর দুইবার হার্ট অ্যাটাক হয়েছিল। তাঁকে হাসপাতালে নিয়ে আসার পর পর্যাপ্ত চিকিৎসার সময় পাওয়া যায়নি; ব্যবস্থাপত্র লেখার সময়ই তিনি মারা যান।

কারা কর্তৃপক্ষ জানায়, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সম্পন্ন করার জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:33 pm, Saturday, 29 August 2026
36 Time View