Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

অভয়নগরে গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলায় বাহারুল মল্লিক (৪০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।নিহত বাহারুল মল্লিক রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে রানাগাতী এলাকায় বাহারুল মল্লিকের গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করে। তবে কী কারণে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা কিছু জানাতে পারেননি।

বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানা পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার নেপথ্যে থাকা রহস্য উন্মোচনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা সম্ভব হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:17 pm, Monday, 7 September 2026
36 Time View