Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

যশোরে ৬ কেজি গঁজাসহ বাসযাত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ৬ কেজি গঁজাসহ মোঃ তামিম ইসলাম (২৬) নামের এক বাসযাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর আমবাগান এলাকার ‘বিজলী এলপিজি অ্যান্ড ফিলিং স্টেশন’-এর পূর্ব পাশে ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত তামিম ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দৌলতখালী সরদারপাড়া এলাকার মোঃ মিন্টু সর্দারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় যশোরের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসটি থামিয়ে তল্লাশি চালানো হলে তামিম ইসলামের কাছ থেকে অবৈধ ৬ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। অপরাধ দমনে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:59 pm, Thursday, 10 September 2026
48 Time View