Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

রাষ্ট্রপতি সাথে বঙ্গভবনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

স্বাধীন কন্ঠ ডেস্ক
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সাইফুল হকের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে জাতীয় সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হয়ে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাইফুল হক। তিনি উল্লেখ করেন, তাঁর এই রাষ্ট্রপতি পদে নির্বাচন ও দায়িত্ব গ্রহণ দেশের চলমান গণতান্ত্রিক অভিযাত্রায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্রের প্রধান অভিভাবক হিসেবে প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী ধারায় দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি বলিষ্ঠ ও তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবেন। সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অন্যদিকে, বঙ্গভবনে আগত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাদের আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি শ্রদ্ধার সাথে দেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং গণতান্ত্রিক উত্তরণের সংগ্রামে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীসহ সাধারণ জনগণের সাহসী ও সংগ্রামী ভূমিকার কথা স্মরণ করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:10 pm, Thursday, 17 September 2026
36 Time View