Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

মনিরামপুরে ২৫ বাড়িতে অগ্নিসংযোগের খবর মিথ্যা ও ভিত্তিহীন: জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদক
যশোরের মনিরামপুরে সনাতনী পল্লীতে ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে জেলা পুলিশ। ভুল তথ্য ছড়িয়ে জেলাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, যশোর জেলা মহান মুক্তিযুদ্ধের প্রথম স্বাধীন জেলা হিসেবে অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য নিদর্শন। এখানে দীর্ঘকাল ধরে সকল ধর্মের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির সাথে বসবাস করে আসছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রপাগান্ডা ছড়িয়ে যশোর জেলাসহ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।

মনিরামপুরের কথিত অগ্নিকাণ্ডের ভিডিওর বিষয়ে তিনি দৃঢ়ভাবে বলেন, মনিরামপুর বা যশোর জেলার কোথাও এ ধরণের কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নাই। যে বা যারা এ তথ্য প্রচার করেছে, তা সম্পূর্ণ বানোয়াট। যশোর জেলা পুলিশ এই ভুয়া সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছে এবং এ ধরণের প্রপাগান্ডায় বিভ্রান্ত না হতে সাধারণ মানুষকে অনুরোধ করছে।

মিথ্যা ও গুজব রটনাকারীদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর বলে জানান জেলা পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রেস ব্রিফিংয়ের শেষভাগে মাদকমুক্ত সমাজ গঠন এবং কিশোর গ্যাং নির্মূলে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:21 pm, Thursday, 17 September 2026
43 Time View