Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে ১১ নম্বর নিজামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলামকে (৫৫) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোড়পাড়া কলোনিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটক রবিউল ইসলাম গোড়পাড়া কলোনিপাড়া এলাকার বাসিন্দা লাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত একটি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক আসামিকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অন্যান্য আসামিদের ধরতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:33 pm, Friday, 2 October 2026
30 Time View