Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

যশোরে চার রাউন্ড গুলি, নগদ লাখ টাকাসহ ৩ মাদকসেবী আটক

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় অভিযান চালিয়ে চার রাউন্ড পিস্তলের গুলি, উইনসেরেক্স কফ সিরাপ ও নগদ ২ লাখ ৭৯ হাজার টাকাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন—বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার জয়নাল তালুকদারের দুই ছেলে শহিদুল তালুকদার (৩৪) ও সুজন তালুকদার (২৭) এবং সহিদ খাঁর ছেলে ঝন্টু খাঁ (২৮)।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনের নেতৃত্বে একটি টিম টিবি ক্লিনিক এলাকায় এই বিশেষ অভিযান চালায়।

অভিযানকালে একটি ঘর থেকে ওই ৩ জনকে আটক করা হয়। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, আটকের সময় তারা ঘরে মাদক সেবনের আসর বসিয়েছিলেন। এ সময় স্থানটি থেকে এক বোতল উইনসেরেক্স কফ সিরাপ এবং শহিদুল তালুকদারের কাছ থেকে ৪ রাউন্ড পিস্তলের গুলি ও নগদ ২ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:36 pm, Saturday, 3 October 2026
27 Time View