Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে সাড়ে তিন লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।

সোমবার (০৫ অক্টোবর) যশোরের বেনাপোল আইসিপি (ইমিগ্রেশন চেকপোস্ট) সীমান্ত এলাকায় বিজিবির একটি আভিযানিক দল এ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ৩৮টি ভারতীয় শাড়ি, ১টি থ্রি-পিস, ৩টি কম্বল এবং ৭টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬৬ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:35 pm, Monday, 5 October 2026
35 Time View