Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

শার্শায় উইনসেরেক্স সিরাপ ও ইজিবাইকসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২০০ বোতল অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স কাফ সিরাপ এবং একটি ইজিবাইকসহ মোঃ সবুজ খান (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শার্শা থানাধীন পাকশিয়া বাজার ব্রিজ সংলগ্ন চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সবুজ খান শার্শা উপজেলার গোড়পাড়া (নিমতলা) গ্রামের মোঃ জাহান আলী খার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হকের নেতৃত্বে এসআই মোঃ আনিসুর রহমান, এএসআই মোঃ জহুরুল ইসলামসহ একটি চৌকশ টিম পাকশিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে পাকশিয়া বাজারের ব্রিজের উত্তর পাশে আরিফ হোসেনের চায়ের দোকানের সামনে থেকে ইজিবাইকসহ সবুজ খানকে আটক করা হয়। পরবর্তীতে ইজিবাইক তল্লাশি করে ২০০ বোতল অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স সিরাপ জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, এই অবৈধ চালানের সঙ্গে জড়িত পলাতক অপর তিন আসামিসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে এবং একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:28 pm, Tuesday, 6 October 2026
36 Time View