Jashore , Wednesday, 21 October 2026
সর্বশেষ:

যশোরে বাড়িতে হামলা ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
যশোরে বাড়ি ভাঙচুর, গাড়ি আটকে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তামিম আবু উমামা নামের এক যুবক। রোববার (১১ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

লিখিত বক্তব্যে শহরের পূর্ববারান্দি মোল্লাপাড়া ঢাকা রোড এলাকার লোকমান হোসেনের ছেলে তামিম আবু উমামা জানান, যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া কদমতলা এলাকার আনোয়ার হোসেন, তাঁর মেয়ে ফারজানা খাতুন ঐশী, ভাই দেলোয়ার হোসেনসহ বেশ কয়েজনের সাথে বিরোধের জেরে তিনি ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে চরম হয়রানির শিকার হচ্ছেন।

বিয়ে সংক্রান্ত বিরোধের জেরেই এই হয়রানির সূত্রপাত উল্লেখ করে তিনি বলেন, প্রায় আড়াই বছর আগে আনোয়ার হোসেনের মেয়ে ঐশীর সাথে তাঁর বিয়ের আলোচনা হয়েছিল। পরবর্তীতে কাবিনের টাকা নিয়ে মতবিরোধ দেখা দেওয়ায় সেই বিয়ের প্রস্তাব বাতিল করা হয়। এই ক্ষোভ থেকেই তাঁকে জড়িয়ে একের পর এক মোট ছয়টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে চারটি মামলা ইতোমধ্যে আদালতে মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।

লিখিত বক্তব্যে তামিম আরও অভিযোগ করেন, গত ৭ অক্টোবর সন্ধ্যায় আনোয়ার হোসেন ও তাঁর সহযোগীরা দলবদ্ধ হয়ে তাঁর বাড়িতে হামলা চালান। এ সময় বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়, যার ফলে বসতঘরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ৮ অক্টোবর দুপুর ১টা ৫ মিনিটে অফিসে যাওয়ার পথে নীলগঞ্জ ভিসা অফিসের সামনে তাঁর গাড়ির গতিরোধ করে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এই পুরো ঘটনার ভিডিও তাঁর মুঠোফোন ও গাড়ির ড্যাশ-ক্যামেরায় সংরক্ষিত রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে এই ভিডিও প্রমাণ হিসেবে প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ সম্মেলনে তামিম অভিযোগ করে বলেন, তাদের দায়ের করা মানহানির মামলা তুলে নেওয়ার জন্য একটি প্রভাবশালী মহলের মাধ্যমে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করা হচ্ছে। বর্তমানে তিনি, তাঁর বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন এবং যেকোনো সময় বড় ধরনের হামলার আশঙ্কা করছেন।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তামিম আবু উমামা তাঁর বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর ও লাঞ্ছনার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া এবং তাঁর পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:07 pm, Sunday, 11 October 2026
23 Time View