Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

দৌলতপুরে শালিশী বৈঠকে সংঘর্ষ ইউপি সদস্যসহ আহত ১২

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:– কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা গ্রামে পাওনা টাকা নিয়ে শালিশী বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা গ্রামের জঠুর ঘোনা নামক বটতলায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া জেনারেল ও দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শেহালা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শেহালা গ্রামের পলাশ শেহালা মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরী দেওয়ার নাম করে একই এলাকার রাকিবুল, জামসেদ ও মাফুর নিকট হইতে সাড়ে ১৩ লক্ষ টাকা নেয়। বিদ্যালয়ে চাকুরী দিতে ব্যর্থ হয়ে ম্যানেজিং কমিটির সভাপতি পলাশ টাকা ফেরত দিতে গড়িমসি শুরু করে। টাকা না পেয়ে রাকিবুল, জামসেদ ও মাফু শেহালা গ্রামের ইউপি সদস্যের দারস্থ হলে এ নিয়ে উভয় পক্ষ আজ শুক্রবার শেহালা গ্রামে বটতলায় শালিশ বসে। শালিশে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পলাশ, পাশা, ইছাহক ও রানা ক্ষুদ্ধ হয়ে রিন্টু মেম্বারের উপর হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয়পক্ষে ২০-৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে। সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে রিন্টু মেম্বার (৩৫), আসাদুল (৪৫), মাফু (৪৭), কিতাব (৪২), আনিছুর (৩৫), গেদা (৩৬), পলাশ (৩৫), পাশা (৩২), ইছাহক (৪০), আকরাম (৩৫), রানা (৩০) ও খেজমত (৪০) আহত হলে তাদের কুষ্টিয়া জেনারেল ও দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়। দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং আহতদের কুষ্টিয়া ও দৌলতপুর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। এ ব্যাপারে উভয় পক্ষের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:00 pm, Friday, 23 April 2021
28 Time View