ইলিশ ধরার দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার// ইলিশ ধরার দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। জেলেরা এখন নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন। নৌকা মেরামত আর জাল সেলাই শেষ করে, ইলিশ শিকারে মুখিয়ে আছেন চাঁদপুর ও ভোলার জেলেরা। জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় গত দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় নিষিদ্ধ ছিলো মাছ ধরা। নিষেধাজ্ঞার শেষ সময়ে বেড়েছে জেলেদের ব্যস্ততা।গত বছর দেশে ইলিশের উৎপাদন ছিলো ৫ লাখ মেট্রিক টনের বেশি। এবার ৬ লাখ মেট্রিক টনে উন্নীত হওয়ার আশা মৎস্য বিজ্ঞানীদের। ওয়ার্ল্ড ফিশ গবেষণা মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ওহাব বলেন, আমরা আশা করছি যে এতদূর সত্ত্বেও ইলিশের উৎপাদন গত বছর সাড়ে ৫ লক্ষ মেট্রিক টন ছিলো, এ বছর পৌনে ৬ থেকে ছয় লক্ষ মেট্রিক টনে ছাড়িয়ে যাবে।নিষেধাজ্ঞা সফল হওয়ায় এবার ইলিশ উৎপাদন বাড়বে বলে আশা করছেন চাঁদপুরের জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী। তিনি জানান, কম জনবল নিয়েও জাটকা রক্ষায় নিরলস কাজ করেছে প্রশাসন। দুই মাসে সাড়ে পাঁচশর ওপর অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এরমধ্যে ২ কোটি মিটারের অধিক কারেন্ট জাল আটক করে বিনষ্ট করো হয়েছে। আমরা আশাবাদী ইলিশের উৎপাদন এটা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে থাকবে। এদিকে, দুই মাসের বিরতির পর নদীতে নামতে প্রস্তুত ভোলার জেলেরাও। আবারো সরব হচ্ছে ঘাটগুলো। ইলিশ শিকার করে ধার-দেনা শোধের স্বপ্ন জেলেদের। আর, নিষেধাজ্ঞা সফল হওয়ায় এবার ইলিশ উৎপাদন বাড়বে বলে আশা করছেন জেলা মৎস্য কর্মকর্তারা।২০০৬ থেকে মার্চ-এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। এই সময়ে নদীতে মাছ ধরা, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ।