কুড়িগ্রামের ফুলবাড়িতে গাঁজা সহ গ্রেফতার ৩

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি // কুড়িগ্রামের ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে তিন কেজি গাঁজাসহ দুই নারী ও এক পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
২৫ জুন শুক্রবার সকালে উপজেলার আছিয়ার বাজার নামক স্থানে শরীরের মধ্যে বিশেষ কায়দায় পলিথিনে মোড়ানো গাঁজা পরিবহনকালে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করে পুলিশ ‌।


গ্ৰেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, নাটোর জেলার তেবাড়িয়া গ্রামের হাসান আলীর স্ত্রী আকলিমা বেগম (৪৮), বগুড়া জেলার কাহালু থানার তেতুলিয়া পাড়ার জহুরুল ইসলামের স্ত্রী রাহেলা বেগম (৩৮), একই গ্রামের মৃত আবু জাফর সরকারের ছেলে জাকির হাসেন ( ২৪)

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি রাজীব কুমার রায় জানান,গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।