দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি// কুষ্টিয়ার দৌলতপুরে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।দৈনিক যায়যায়দিনের ১৬তম বর্ষে পদার্পন উপলক্ষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম দৌলতপুরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে একটি র্যালী উপজেলা পরিষদ বাজার প্রদক্ষিণ করে। র্যালীতে অংশ নেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আব্দুল হান্নান, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের মাহবুল হক, মেহেদী হাসান বাপ্পী, সাংবাদিক শহিদুল ইসলাম সোহাগ, এম এস শাহীন, আহসান হাবিব লেলিন, আব্দুর রাজ্জাক, সরকার আরিফ, ফরিদ আহমেদ, আওয়ামীলীগ নেতা সরদার তোহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল প্রমুখ।







