Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২৪ জেলায় আরও ১১৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদন// গত২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২৪ জেলায় আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে রাজশাহী জেলায় ১০, চাঁপাইনবাবগঞ্জে ৩, নাটোরে ২, নওগাঁ ও পাবনায় একজন করে মারা গেছেন।এদিকে, ময়মনসিংহে মারা গেছেন আরও ১৪ জন। যাদের মধ্যে ৭ জনের করোনা পজিটিভ ও ৭ জনের উপসর্গ ছিল। ফরিদপুরে করোনায় মারা গেছেন ৯ জন। আর, বগুড়ায় মারা গেছেন ৭ জন। হাইফ্লো ন্যাজাল ক্যানোলা সংকটে মোহাম্মদ আলী হাসপাতালে তাদের মৃত্যু হয়। ঝুঁকিতে রয়েছেন চিকিৎসাধীন আরও ১০ জন। খুলনায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। যশোরে মারা গেছেন ৯ জন। কুষ্টিয়ায় ৭ ও বরিশালে ৭ জনের মৃত্যু হয়েছে। আর রংপুর বিভাগে মারা গেছেন ৮ জন। এদিকে, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। এছাড়া, টাঙ্গাইলে ৭, চুয়াডাঙ্গায় ৫, সাতক্ষীরায় ৪, সিলেটে ২, জামালপুরে ২, নাটোরে ২ ও শেরপুরে ২ জনের মৃত্যু হয়েছে।রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৬ জন। এনিয়ে ৪০৫ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৬৮জন। এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৬৭টি নমুনা পরীক্ষায় ১৯৮জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৪২দশমিক ৩৯শতাংশ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:33 pm, Friday, 2 July 2021
26 Time View