কঠোর লকডাউনেও কমছে না অকারণে ঘরের বাইরে বের হওয়ার প্রবণতা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার// কঠোর লকডাউনেও কমছে না অকারণে ঘরের বাইরে বের হওয়ার প্রবণতা। টানা বৃষ্টির মধ্যেও চতুর্থ দিন বেড়েছে মানুষের চলাচল। মূল সড়কে কড়াকড়ি থাকলেও, আইনশৃঙ্খলা বাহিনীর নজর নেই অলিগলিতে। অকারণে, বের হওয়ায় আজও গ্রেপ্তার করা হয়েছে ছয় শতাধিক মানুষকে। জরিমানার মুখোমুখি হতে হয়েছে অর্ধশতাধিককে।যদিও বা কঠোর লকডাউন, তবুও নগরীর রাস্তাজুড়ে মানুষের অবাধ চলাচল। সাথে নিয়ে নানা যুক্তি, সবাই পথ চলছে অনেকটাই নির্বিঘ্নে।এই যেমন পুরান ঢাকার লাকি বেগম বের হয়েছিলেন রিকশায় চড়ে। চেকপোস্টে আটকালে, অযুহাত তার ভেঙেছে হাত।কেউ আবার টিউশনির খোঁজে, কেউ বা বাজারের লম্বা ফর্দ নিয়ে। কোনভাবে পুলিশকে বোঝানো গেলেও বেশি কড়াকড়ি ছিলো সেনাবাহিনীর চেকপোস্টগুলোতে।প্রধান সড়কের চেয়ে রাজধানীর অলি-গলিতে ভিড় যেন আরও বেশি। কেউ আবার ঘরে থাকার বিরক্তিতে বের হয়েছেন বাইরে।আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সড়কে যানবাহনের চাপ বেড়েছে সত্যি। তবে, প্রজ্ঞাপনের অনুমোদনের বাইরে কোনো যান কিংবা ব্যক্তিকে চলাচল করতে দেয়া হচ্ছে না।সকালের শুরুতে কিছুটা কড়াকড়ি থাকলেও মধ্যবেলার বৃষ্টিতে ঢাকার রাস্তায় কোথাও ডুবেছে পুলিশের চেকপোস্টই। সেই সুযোগে অযুহাত ছাড়াই রাস্তায় বাড়ে যান চলাচল।