কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় আরো ১৪ জনের মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কে এম শাহীন রেজা ।। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৩ জনের করোনা পজেটিভ ও ১ জনের করোনা উপসর্গ ছিল বলে নিশ্চিত করে হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম। তিনি আরো জানান, বর্তমানে হাসপাতালে ১৬৮ জন করোনায় আক্রান্ত রোগী ও ৬০ জন উপসর্গ নিয়ে মোট ২২৮ জন ভর্তি রয়েছে।পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলায় ২০৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২%০৬ শতাংশ। অপরদিকে ১৪ দিনের লকডাউনের ২য় দিনে মহাসড়কসহ শহরে ঢোকার সড়কগুলোতে পুলিশ বাশ দিয়ে রাস্তা বন্ধ করলেও মানুষ সেখান দিয়ে বাধা অতিক্রম করেই চলাচল করছে। আর কাঁচা বাজার ও মুদি দোকানগুলো শুক্র, সোম ও বুধ এই তিনদিন সকাল ৭টা থেকে দুপর ১টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।