নাটোর জেলা প্রতিনিধি// রবিবার( ৮ আগষ্ট ) দুপুরে নাটোরের গুরুদাসপুর উপজেলার কাচিকাটা এলাকায় ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষে নিহত ৬ জনের মধ্যে তিনজনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর দারোগার মোড় এলাকায়।
বর্তমান ফিলিপনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ জানান, ঐ দুর্ঘটনায় তার ইউনিয়নের পশ্চিম-ফিলিপনগরের মৃত নাহারুল সরকারের ছেলে শহিদুল সরকার (৩২) শামসের মোল্লার ছেলে আফফান মোল্লা (৪২) ও তার স্ত্রী আরিফা খাতুন (৩৫) নিহত হয়েছে।
এ দুর্ঘটনায় দেড় বছরের আকলিমা খাতুন, মাসুদ (২৫) মনি সরদার (২২) সহ আরও একজন আহত হয়ে গুরুদাসপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। এরা সবাই গার্মেন্টস কর্মী এবং ঐ পিকআপে অন্যান্যদেও সাথে তারাও ঢাকা যাচ্ছিল বলে চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ নিশ্চিত করেছেন।







